Sylhet Today 24 PRINT

রাহাতকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করলেন পলক

সিলেটটুডে ডেস্ক |  ২৯ নভেম্বর, ২০১৫

সিলেটের এমসি কলেজে ফ্রি ওয়াইফাই সেবা উদ্বোধন করে সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদারকে দেয়া কমিটমেন্ট আজ পূরণ করলাম- এমন মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

শনিবার দুপুরে সিলেট সার্কিট হাউজে সিলেট মহানগর ছাত্রলীগের নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।

জানা যায়, প্রায় দুই বছর পূর্বে সিলেট বিভাগীয় স্টেডিয়ামের সংস্কারকাজ শেষে উদ্বোধন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে সিলেট আসেন পলক। এসময় তৎকালীন ছাত্রলীগ সভাপতি রাহাত তরফদার সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এমসি কলেজে ফ্রি ওয়াইফাই সেবা চালুর জন্য প্রতিমন্ত্রীর কাছে অনুরোধ করেন। তাঁর অনুরোধের রক্ষার প্রতিশ্রুতি দেন জুনায়েদ আহমেদ পলক। অবশেষে শনিবার দুপুরে এমসি কলেজে ফ্রি ওয়াইফাই সেবার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক।

ছাত্রলীগের সাথে মতবিনিময় সভায় জুনায়েদ আহমেদ পলক সিলেটে ১৫০টি কম্পিউটার ল্যাব কাম ল্যাংগুয়েজ ল্যাব নির্মাণের আশ্বাস প্রদান করেন। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ ছাত্রলীগের সর্বস্তরের নেতা কর্মীদের এক কাতারে কাজ করারও আহবান জানান তিনি।

সিলেটের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছে বঙ্গবন্ধুর কনিস্ট পুত্র শেখ রাসেলকে হত্যার নির্মম ইতিহাস তুলে ধরতে ছাত্রলীগের সর্বস্তরের নেতা কর্মীদের প্রতি আহবান জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

তিনি আরো বলেন সাইবার অপরাধ রোধকল্পে দ্রুত আইন প্রণয়ন করা হবে। এ সংক্রান্ত ডিজিটাল সিকিউরিটি আইনের খসড়া তৈরির কাজ চলছে। শিগগির তা মন্ত্রীসভায় পাঠানো হবে।

ফেসবুক বন্ধ সম্পর্কে তিনি বলেন ফেসবুক একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। নিরাপত্তার স্বার্থেই আপতত ফেসবুক বন্ধ রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবুজ সংকেত পেলেই ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেয়া হবে।


মতবিনিময় সভায় রাহাত তরফদার ছাড়াও সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক জিয়া, সাবেক সহ সভাপতি এডঃ আজিজুর রহামান সুমন, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আশরাফ সিদ্দিকি, জালালাবাদ থানা ছাত্রলীগের সভাপতি আলি বাহার, মহানগর ছাত্রলীগ নেতা ইমদাদুল হক জায়েদ, কিশোয়ার জাহান সৌরভ, মামুনুর রশীদ, নাঈম চৌধুরী, রাবিব মুহতাদী চৌধুরী, সৌরভ দেব পিনাক, এহিয়া আহমেদ সুমন, সাবের আহমেদ, ফুযায়েল জনি, আবুল কালাম আজাদ তুহিন, মিলন আহমেদ, শানু আহমেদ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.