Sylhet Today 24 PRINT

রাগীব-রাবেয়া হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

সিলেটটুডে ডেস্ক |  ১০ অক্টোবর, ২০২১

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে রোববার (১০ অক্টোবর) ৩০তম বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করা হয়েছে।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের মানসিক রোগ বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানসমূহের মধ্যে ছিল কেক কাটা, র‌্যালি এবং সংক্ষিপ্ত আলোচনা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবেদ হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. এ. কে. এম. দাউদ, মানসিক রোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. শফিউল ইসলাম খালেদসহ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের শিক্ষক-চিকিৎসকবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.