Sylhet Today 24 PRINT

সিলেট শিক্ষা বোর্ডে নতুন সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক

নিজস্ব প্রতিবেদক |  ১০ অক্টোবর, ২০২১

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের নতুন সচিব হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন বিসিএস সাধরণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা অধ্যাপক মো. কবির আহমেদ। তিনি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে কর্মরত ছিলেন। আর বোর্ডের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন মুরারিচাঁদ কলেজের অধ্যাপক অরুণ চন্দ্র পাল।

রোববার (১০ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে বোর্ডের আগের সচিব সহযোগী অধ্যাপক মো. মোস্তফা কামাল আহমদকে প্রেষণ প্রত্যাহার করে মৌলভীবাজার সরকারি কলেজে পদায়ন দেওয়া হয়েছে।

বদলিকৃত কর্মকর্তাদের ১৭ অক্টোবর থেকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। তা না হলে তিনি তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.