Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ভাষাসৈনিক ও চা শ্রমিক নেতা মফিজ আলীর মৃত্যুবার্ষিকী পালিত

কমলগঞ্জ প্রতিনিধি |  ১০ অক্টোবর, ২০২১

ভাষা সৈনিক, প্রখ্যাত রাজনীতিবিদ, চা শ্রমিক নেতা, শিক্ষাবিদ ও লেখক কমরেড মফিজ আলীর ১৩ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে ১০ অক্টোবর রোববার সকাল ১০টায় ধূপাটিলাস্থ প্রয়াতের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১০ টায় মফিজ আলীর সমাধিতে বিভিন্ন সংগঠনের পুষ্পার্পন শেষে শপথবাক্য পাঠ করেন নেতৃবৃন্দরা। পরে স্থানীয় মাঠে ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি নূরুল মোহাইমীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত বিশ্বাসের সঞ্চালনায় আলোচক হিসাব উপস্থিত ছিলেন ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাকদ অমলেশ শর্ম্মা, ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির যুগ্ম সম্পাদক রমজান আলী পটু, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা কমিটির যুগ্মআহ্বায়ক আম্বিয়া বেগম, হোটেল শ্রমিক ইউনিয়নের জেলা সম্পাদক শাহীন মিয়া, রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি সোহেল মিয়া, মফিজ আলীর অনুজ রেজাউল করিম, সাংবাদিক আব্দুল হান্নান চিনু, সীতারাম বীন, দুলাল মিয়া, নারায়ন গোড়াইত, শাহজাহান মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, মৃত্যুর পূর্ব পর্যন্ত সা¤্রাজ্যবাদ, সামন্তবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম ও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ত্যাগী নেতা কমরেড মফিজ আলী কাজ করে গেছেন। তার স্বপ্ন বাস্তবায়নে শাসক শোষক শ্রেণির শোষণ নির্যাতন থেকে মুক্তির লক্ষ্যে আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে শোষনহীন সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.