Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে লাইসেন্সবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযানে পুলিশ

জগন্নাথপুর প্রতিনিধি  |  ১০ অক্টোবর, ২০২১

সুনামগঞ্জের জগন্নাথপুরে দুর্গোৎসব উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার করণে অবৈধ মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ।

রোববার (১০ অক্টোবর) থেকে শুরু হওয়া এ অভিযান চলবে আগামী শুক্রবার পর্যন্ত।

রোববার দিনব্যাপী জগন্নাথপুর থানার সামনে থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়া উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ লাইসেন্সবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। অভিযানে লাইসেন্স না থাকায় একটি মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়।

জগন্নাথপুরর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, দুর্গোৎসবকে কেন্দ্র করে উপজেলাজুড়ে আইন শৃঙ্খলা রক্ষায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে মাঠে নেমেছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.