Sylhet Today 24 PRINT

নগরীতে গাঁজাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক: |  ১১ অক্টোবর, ২০২১

সিলেট নগরীতে অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ ৫০০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

শনিবার সন্ধ্যায় বন্দরবাজার এলাকার মেসার্স মর্ডান রেস্টহাউজের (আবাসিক) চতুর্থ তলার ২০৭ নম্বর কক্ষে এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. রাসেল আহমদ রাজু (৩০) ও মো. আছার আলী (৪০)।

রোববার মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.