Sylhet Today 24 PRINT

বড়লেখায় ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিউজ ডেস্ক |  ১১ অক্টোবর, ২০২১

মৌলভীবাজারের বড়লেখায় ২০ বোতল ভারতীয় অফিসার চয়েস মদসহ শংকর চন্দ্র দাস (৪৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১০ অক্টোবর) সকালে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের লঘাটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শংকর ওই গ্রামের মৃত নব কুমার দাসের ছেলে।

ওইদিন দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) হযরত আলী ও সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. এরশাদ মিয়াসহ একদল পুলিশ উপজেলার দাসেরবাজার ইউনিয়নের লঘাটি গ্রামে শংকর চন্দ্র দাসের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শংকরের স্ত্রী অনিতা রানী দাস পালিয়ে যান। এসময় পুলিশ ২০ বোতল ভারতীয় অফিসার চয়েস মদসহ শংকর চন্দ্র দাসকে গ্রেপ্তার করে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.