Sylhet Today 24 PRINT

মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মাধবপুর প্রতিনিধি: |  ১২ অক্টোবর, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা মাধবপুর বাজারের এই অভিযান হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আহমেদ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানকালে একটি আইসক্রিমের ফ্যাক্টরি, একটি খাবার হোটেল এবং একটি বেকারিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় বেকারির লাইসেন্স না থাকা, আইসক্রিমে ক্ষতিকর রং মেশানো ও হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ খাবার পরিবেশন করার প্রমাণ পাওয়া যায়। এই অপরাধে তাদের মোট ১৪ হাজার জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আহমেদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.