Sylhet Today 24 PRINT

রোববার ৩ ঘন্টা বিদ্যুৎ থাকবে না নগরের কয়েকটি এলাকায়

নিজস্ব প্রতিবেদক |  ১৪ অক্টোবর, ২০২১

আগামী রোববার (১৭ অক্টোবর) সকালে ৩ ঘণ্টা সিলেট নগরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

উন্নয়নমূলক কাজ ও গাছ-পালার শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য বন্ধ রাখা হবে বিদ্যুতের সরবরাহ।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন এক বিজ্ঞপ্তিতে জানান, ১১ কেভি ফিডারের অধীনস্থ নগরীর শাহজালাল উপশহরের ব্লক-এ, বি, সি ও ডি এবং তেররতন ও আশপাশ এলাকায় রবিবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত- এই ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.