Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে টিলা কাটার দায়ে ১০ হাজার টাকা জরিমানা

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১৪ অক্টোবর, ২০২১

গোলাপগঞ্জে অবৈধভাবে টিলা কাটার দায়ে এক ব্যাক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে উপজেলার আমুড়া ইউনিয়ন আমনিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানা।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম কবির জানতে পারেন আমুড়া ইউনিয়নের আমনিয়া গ্রামে অবৈধভাবে টিলা কেটে মাটি নেওয়া হচ্ছে।

তাৎক্ষণিক তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানাকে বিষয়টি অবগত করেন। এরপর তাৎক্ষণিক এই অভিযান পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ।  

উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে টিলাকাটার ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোথাও টিলাকাটা হলে তাৎক্ষণিক প্রশাসনকে জানানোরও আহবান জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.