শ্রীমঙ্গল প্রতিনিধি | ২৯ নভেম্বর, ২০১৫
মৌলভীবাজার জেলা বাস-মিনিবাস-কোচ এবং মাইক্রো বাস পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজি নং : ১২২৩) এর অন্তর্ভুক্ত শ্রীমঙ্গল শাখার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
গত ২৮ নভেম্বর শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। ১১৩১ ভোটারের মধ্যে ১০২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ব্যালট বাক্স খোলে ভোট গণনা শুরু হয় সন্ধ্যা ৬টায়। ভোটের ফলাফল ঘোষণা করা হয় রাত সাড়ে ৯টায়। সার্বিক পরিস্থিতি শান্ত রাখার জন্য পরিবহন জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা ছাড়া পুলিশ সদস্যদের পাশাপাশি আনসার সদস্যরাও ছিলেন আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত।
নির্বাচনে সভাপতি ১জন, সহ-সভাপতি ১জন, সাধারণ সম্পাদক ১জন, সহ-সাধারণ সম্পাদক ১জন, সাংগঠনিক সম্পাদক ১জন, কোষাধ্যক্ষ ১জন, দপ্তর সম্পাদক ১জন, প্রচার সম্পাদক ১জন, কার্যকরী সদস্য ৩জন পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মোঃ: ময়না মিয়া চেয়ার প্রতীক নিয়ে ৬১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মোহাম্মদ আলী ছাতা প্রতীক নিয়ে ৪০৩ ভোট পেয়েছেন।
সহ-সভাপতি পদে মোঃ: আমজাদ আলী বাস গাড়ী প্রতীক নিয়ে ৫৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মোঃ: সুলেমান মিয়া গরুর গাড়ী প্রতীক নিয়ে ৩৮৫ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে মোঃ: ইকবাল হোসেন মই প্রতীক নিয়ে ৫১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মোঃ: মিছির মিয়া মোরগ প্রতীক নিয়ে ৩৭১ ভোট ও মোঃ: ইসরাইল মিয়া মোটর সাইকেল প্রতীক নিয়ে ১১১ ভোট পেয়েছেন।
সহ-সম্পাদক পদে মুজাহিদুর রহমান ফটিক মোমবাতি প্রতীক নিয়ে ৪৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আবুল হোসেন চাকা প্রতীক নিয়ে ১৬৪ ভোট, সজল দোষাদ হরিণ প্রতীক নিয়ে ১৫০ ভোট, ইমান মিয়া হারিকেন প্রতীক নিয়ে ৫৭ ভোট এবং শাহ জাহান মিয়া আম প্রতীক নিয়ে ৫০ ভোট পেয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে তসলিম চৌধুরী হাতি প্রতীক নিয়ে ৪৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মোঃ: সনর মিয়া বাঘ প্রতীক নিয়ে ৩১৮ ভোট এবং অঞ্জন কুমার কর ডাব প্রতীক নিয়ে ১৪৯ ভোট পেয়েছেন।
কোষাধ্যক্ষ পদে তাজুল ইসলাম গাজী তালা চাবি প্রতীক নিয়ে ৫৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী রূপ নারায়ণ কানু মিনার প্রতীক নিয়ে ২৬৪ ভোট পেয়েছেন।
দপ্তর সম্পাদক পদে মোঃ: ধলাই মিয়া কলস প্রতীক নিয়ে ৪৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মোঃ: লিটন সরকার ময়ূর ৩৬৬ ভোট পেয়েছেন।
প্রচার সম্পাদক পদে মোঃ: আল আমিন গোলাপ ফুল প্রতীক নিয়ে ৪৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী কাজী লিটন মিয়া চশমা প্রতীক নিয়ে ৪২৬ ভোট পেয়েছেন।
কার্যকরী সদস্য পদে মোঃ: বাচ্চু মিয়া বন্দুক প্রতীক নিয়ে ৩৫১ ভোট, আফসার আহমেদ কোড়াল প্রতীক নিয়ে ২৬৫ (যুগ্মভাবে তৃতীয়) ভোট ও লিটন আহমেদ টেবিল ফ্যান প্রতীক নিয়ে ২৬৫ (যুগ্মভাবে দ্বিতীয়) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মোঃ: মিজানর রহমান বালতি প্রতিক নিয়ে ২০১ ভোট, আব্দুল রহিম হাঁস প্রতীক নিয়ে ২২৪ ভোট, সজ্জাদ মিয়া মিশুক প্রতীক নিয়ে ১০৬ ভোট, মোস্তফা হোসেন মিঠু কবুতর প্রতীক নিয়ে ১৬০ ভোট, দেলোয়ার হোসেন ছড়ি প্রতীক নিয়ে ১৮৯ ভোট ও মাহবুবুর রহমান বট গাছ প্রতীক নিয়ে ২৪১ ভোট পেয়েছেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইন-চার্জ বলেন, যেখানে নির্বাচন হলে একটি মারামারির পরিবেশ তৈরি থাকে। কখন কি হয়ে যায়। এখানে তা হয়নি। আমাদের কড়া নজরদারির কারণে শান্ত পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।