Sylhet Today 24 PRINT

তাহিরপুর বিশ্ব খাদ্য দিবস পালিত

তাহিরপুর প্রতিনিধি |  ১৬ অক্টোবর, ২০২১

আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ-ভালো উৎপাদনে ভালো পুষ্টি, আর ভালো পরিবেশেই উন্নত জীবন প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে।


শনিবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি শেষে উপজেলা কৃষি অফিসের ট্রেনিং সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার মো. হাসান উদ দোলার সভাপতিত্বে ও উপ সহকারি উদ্ভিদ সম্প্রসারণ অফিসার আসাদুজ্জামানর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলার নির্বাহী কর্মকর্তা রায়হান কবির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সালাহ উদ্দিন, উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন, খাদ্য গুদাম কর্মকর্তা মুশফিকুর রহমান, মফিজুর রহমান, সাংবাদিক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, আবুল কাশেম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.