Sylhet Today 24 PRINT

পূজামণ্ডপ, ঘরবাড়িতে হামলা-হত্যার প্রতিবাদে বড়লেখায় মানববন্ধন

বড়লেখা প্রতিনিধি: |  ১৬ অক্টোবর, ২০২১

দেশের বিভিন্ন স্থানে শারদীয় দুর্গাপুজায় হিন্দু ধর্মাবলম্বীদের পূজামণ্ডপ, মন্দির, ঘরবাড়িতে হামলা ও হত্যার প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

শনিবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় বড়লেখা পৌর শহরের শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সেবাশ্রম আদিত্যের মহালের সামনে কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বড়লেখা উপজেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক বিধান চন্দ্র দাস। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা শাখার সহ সভাপতি এপিপি গোপাল দত্ত ও সুভ্রত দাস শিমুল, সহ সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস ও গৌতম কিশোর গুপ্ত, গণসংযোগ বিষয়ক সম্পাদক শৈলেন্দ্র দেবনাথ, প্রচার সম্পাদক ডা. মুক্তা লাল বিশ্বাস, কোষাধ্যক্ষ ডা. সমীরণ দাস, নির্বাহী সদস্য বিকাশ রঞ্জন দাস ও রানা কান্ত চন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল ঘোষ, সদস্য বিধান দে, পূজা উদযাপন পরিষদ বড়লেখা সদর ইউনিয়ন শাখার সভাপতি স্বপন দে, নিজবাহাদুরপুর ইউনিয়ন শাখার সভাপতি মহিম চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক সন্দীপ পুরকায়স্থ, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন শাখার সভাপতি সন্দীপ দাস, বাংলাদেশ হিন্দু যুব পরিষদের বড়লেখা উপজেলা শাখার সভাপতি অজিত দাস ও সাধারণ সম্পাদক সুমিত রঞ্জন দাস, টিএসএসের সভাপতি বিজন দাস, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেব রনি, সাংগঠনিক সম্পাদক দিপক দে প্রমুখ।

বক্তারা বলেন, ‘বার বার এদেশে গুজব রটনা করে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির, পূজামণ্ডপ, বাড়ি ঘরে হামলা হচ্ছে। কিন্তু এর সঠিক বিচার হচ্ছে না।’ তারা এসব ঘটনার দায়ীদের খুঁজে বের করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.