Sylhet Today 24 PRINT

ছাতকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির অভিযোগে যুবক আটক

ছাতক প্রতিনিধি |  ১৭ অক্টোবর, ২০২১

প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কুরুচীপূর্ণ মন্তব্য করার অভিযোগে ছাতকে মাহমুদ হাসান (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

রবিবার বিকালে তাকে আটক করে ছাতক থানা পুলিশ। মাহমুদ হাসান ছাতক সদর ইউনিয়নের মধুকুনী গ্রামের ফয়েজুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন। তিনি জানান, তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.