Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: |  ১৮ অক্টোবর, ২০২১

সিলেটের গোয়াইনঘাটে অভিযান চালিয়ে র‌্যাব ধর্ষণ মামলার পলাতক আসামি সুমন মিয়াকে (২৫) গ্রেপ্তার করেছে।

সুমন উপজেলার পূর্নানগর এলাকার বাবুল মিয়ার ছেলে।

র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, তার বিরুদ্ধে জৈন্তাপুর মডেল থানায় একটি ধর্ষণ মামলা রয়েছে। শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযানে র‌্যাব-৯, ব্যাটালিয়ন সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দলকে নেতৃত্ব দেন মেজর মাহফুজুর রহমান এবং জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. লুৎফর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.