Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় অটোরিকশাসহ চার ছিনতাইকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: |  ১৮ অক্টোবর, ২০২১

দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে পুলিশ সিএনজি চালিত অটোরিকশাসহ চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের নিকট থেকে দুটি ছোরা উদ্ধার করা হয়েছে।

রোববার দিবাগত গভীর রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের চন্ডীপুল পয়েন্ট এলাকায় এই অভিযান চালানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- মো. শহিদ নুর (৩৩), তোফায়েল আহমদ সুহেল (৩২), আজিজ আহমদ ওরফে আজিজুর রহমান ওরফে আজিম (৫৩), ও আব্দুল মতিন ওরফে কামরান মিয়া (৪৩)।

মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছে।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, ‘তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.