শান্তিগঞ্জ প্রতিনিধি | ১৯ অক্টোবর, ২০২১
সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলেম-ওলামা এবং ধর্মীয় নেতাদের সঙ্গে শান্তি-সম্প্রীতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় শান্তিগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার উজ জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ আমিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতি ভূষণ তালুকদার ঝন্টু, সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের এমসি মিজানুর রহমান, বড়মোহা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুশতাক আহমদ, মাওলানা জামাল উদ্দিন ও মাওলানা আব্দুল হাই।
এ সময় উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুর রহমান, মাওলানা বিলাল আহমেদ, মাওলানা রমজান হোসাইন, মুফতি শামছুল ইসলাম, মাওলানা মুস্তাহির আহমদ ফারুক, মাওলানা রুহুল আমিন, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা জাহাঙ্গীর খান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক,সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, সদস্য জামিউল ইসলাম তুরান, ছায়াদ হোসেন সবুজ প্রমুখ।