Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে চার পৌর সভায় আওয়ামীলীগের প্রার্থী চুড়ান্ত

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৯ নভেম্বর, ২০১৫

সুনামগঞ্জের ছাতক, জগন্নাথপুর, দিরাই ও সুনামগঞ্জ পৌরসভার আওয়ামী লীগের একক প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। শনিবার রাতে শহরের হাজীপাড়াস্থ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমানের বাসভবনে আয়োজিত এক বৈঠকে তিন মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ। তবে দিরাই পৌরসভার একক মেয়র প্রার্থীর বিষয়টি দলের কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত সিদ্ধান্ত নিয়ে রোববার সকালে জানানো হয়।

একক প্রার্থীরা হলেন, সুনামগঞ্জ পৌরসভায় আয়ূব বখত জগলুল, ছাতকে আবুল কালাম চৌধুরী, জগন্নাথপুরে মিজানুর রহমান ভূইয়া ও দিরাইয়ে মোশাররফ মিয়া।

বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আফতাব উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীম, সুনামগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র আয়ূব বখত জগলুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সুনামগঞ্জ পৌর আ.লীগের সভাপতি জাফরান কুসুম, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.