Sylhet Today 24 PRINT

ধর্মপাশায় সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা

ধর্মপাশা প্রতিনিধি: |  ১৯ অক্টোবর, ২০২১

সুনামগঞ্জের ধর্মপাশায় সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেল ৫টায় ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা শুরু হয়ে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সম্প্রীতি সমাবেশে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ফেরদৌসুর রহমান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন আহমেদ, উপজেলা শ্রমিক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম তালুকদার।

এছাড়াও অন্যানের মাঝে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.