Sylhet Today 24 PRINT

বড়লেখায় ইউপি চেয়ারম্যানের প্রাইভেট গাড়িতে দুর্বৃত্তের অগ্নিসংযোগ

বড়লেখা প্রতিনিধি |  ২৯ নভেম্বর, ২০১৫

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান আলাল উদ্দিনের প্রাইভেট জীপে শনিবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থল থেকে দুর্বৃত্তের ফেলে যাওয়া এক বোতল পেট্রোল উদ্ধার করা হয়। এ ঘটনায় আলাল উদ্দিন অজ্ঞাত দুর্বৃত্তের নামে বড়লেখা থানায় জিডি করেছেন।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিজবাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আলাল উদ্দিন ইউপির চান্দগ্রামে বসবাস করেন।
আলাল উদ্দিন জানান, শনিবার রাতে তার ব্যক্তিগত জীপ (ঢাকা মেট্রো-ক ০২-২৫৮৭) গাড়ীটি শনিবার রাতে নিজ চোখে অক্ষত দেখে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক তিনটায় পাশের বাড়ির সম্পর্কীয় ভাতিজা আফজল হোসেন আগুনের শিখা দেখে আমাদের ঘরের দরজায় নক করলে ঘুম ভাঙ্গে। ঘর থেকে বেরিয়ে গাড়ীতে আগুন দেখে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও অগ্নিকান্ডে জীপ গাড়ীর লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। তিনি আরো জানান, রাজনৈতিক কিংবা নির্বাচনী প্রতিপক্ষ অগ্নিসংযোগের এ ঘটনাটি ঘটাতে পারে বলে ধারণা করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.