Sylhet Today 24 PRINT

লাখাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি: |  ২০ অক্টোবর, ২০২১

হবিগঞ্জের লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে তাহমিনা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার সিংহগ্রামে এই ঘটনাটি ঘটে। মৃত তাহমিনা ওই গ্রামের জানু মিয়ার মেয়ে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, ‘তাহমিনা বাড়ির পাশের একটি পুকুর পারে খেলা করছিল। এর কিছু সময় পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে পুকুরের পানিতে তাকে ভেসে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.