Sylhet Today 24 PRINT

মাধবপুরে ভোক্তা অধিকার আইনে জরিমানা

সিলেটটুডে ডেস্ক |  ২১ অক্টোবর, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চৌমুহনী বাজারে ৩টি মুদি দোকান ও এক মাংস বিক্রেতাকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বৃহস্পতিবার (২১ অক্টোবর) এই অভিযান (বাজার তদারকি) পরিচালনা করেন।

সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, চৌমুহনী বাজারে নকশেবন্দিয়া ভ্যারাইটিজ স্টোর ৩ হাজার টাকা,আল আমিন স্টোরকে ১ হাজার, মালেক ভ্যারাটিইজ স্টোর ২ হাজার টাকা, গরু মাংস বিক্রেতা জব্বার মিয়া কসাই কে ১ হাজার টাকা মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাজার তদারকি কাজে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই নাজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ এর সদস্যরা সার্বিক সহযোগিতা করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.