জগন্নাথপুর প্রতিনিধি: | ২২ অক্টোবর, ২০২১
জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের আধুয়া গ্রাম থেকে আটক মেছোবাঘ বুধবার বিকেলে সুনামগঞ্জ বন বিভাগের হস্তান্তর করা হয়েছে।
গত দুই দিন ধরে মেছোবাঘটি নিয়ে বেকায়দায় ছিলেন গ্রামের এক যুবক।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সম্প্রতি আধুয়া গ্রামে একটি মেছোবাঘের উৎপাত লক্ষ করা যায়। এটি গ্রামের বিভিন্ন বাড়িতে হানা দিয়ে মাছ, হাঁস, মুরগি ও ছাগল ধরে নিয়ে খেয়ে ফেলতে শুরু করে। অত্যাচারে অতিষ্ঠ হয়ে গ্রামবাসী মেছোবাঘ আটকের চেষ্টা চালান। গ্রামের যুবক জালাল আহমেদ তার বাড়িতে একটি লোহার কাচা তৈরি করে ফাঁদ পেতে মেছোবাঘ আটক করে। এরপর বন বিভাগের লোকজন মেছোবাঘটি নিতে বিলম্ব করায় এটি নিয়ে বেকায়দায় পড়েন জালাল।
এ সংক্রান্ত একটি খবর প্রকাশিত হলে বণ্যপ্রাণী বিষয়ক সংরক্ষক সোহেল স্যাম প্রাণীটি উদ্ধারের জন্য বনবিভাগের লোকজনের সঙ্গে কথা বলেন।
অন্যদিকে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুর ইসলাম মেছোবাঘের বিষয়ে বনবিভাগের সঙ্গে যোগাযোগ করে এটি উদ্ধারের উদ্যোগ নেন।
এবিষয়ে বণ্যপ্রাণী সংরক্ষক সোহেল স্যাম বলেন, ‘খবরটি দেখে বনবিভাগের লোকজনের সঙ্গে কথা বলে মেছোবিড়ালটি উদ্ধারে চেষ্টা করেছি। পরে বনবিভাগের লোকজন প্রাণীটি উদ্ধার করে।’