Sylhet Today 24 PRINT

মাধবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাধবপুর প্রতিনিধি: |  ২২ অক্টোবর, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে পানিতে ডুবে আইয়ূষ কর্মকার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত আইয়ূষ উপজেলার আদাঐর ইউনিয়নের মৌজপুর গ্রামের জহরলাল কর্মকারের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার (২২ অক্টোবর) সকাল ৬টার দিকে আইয়ূষ বাড়ির পাশেই হাঁটতে বের হয়েছিল। একপর্যায়ে সে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। বাড়ির লোকজন তাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে শুরু করে পুকুরে লাশ ভাসতে দেখেন। এরপর স্বজনরা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আদাঐর ইউনিয়নের চেয়ারম্যান মো. ফারুক পাঠান শিশু মৃত্যুর খবর নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.