Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি: |  ২২ অক্টোবর, ২০২১

সিলেটের গোলাপগঞ্জে কামরুজ্জামান (৪১) নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকাদক্ষিণ ইউনিয়নের তার নিজ গ্রাম উত্তর কানিশাইল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সে ওই গ্রামের মৃত উস্তার আলীর ছেলে। কামরুজ্জামান একটি মামলার (দায়রা নম্বর-৫৯৬/১৭) সাজাপ্রাপ্ত আসামি।পলাতক থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে কামরুজ্জামান নিজ বাড়িতে অবস্থান করছে। খবর পেয়ে তাৎক্ষণিক গোলাপগঞ্জ মডেল থানার এএসআই প্রনয় লালের নেতৃত্বে একদল পুলিশ কানিশাইল গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.