Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জের ৫টি ইউনিয়ন ছাত্রদলে আসছে নতুন নেতৃত্ব

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ২৩ অক্টোবর, ২০২১

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ৫টি ইউনিয়নে আসছে ছাত্রদলের নতুন নেতৃত্ব। কমিটি গঠনের লক্ষ্যে ৫টি সাংগঠনিক টিম গঠন করা হয়েছে।

উপজেলা কমিটির একজন যুগ্ম আহ্বায়ককে টিম প্রধান ও ২/৩ জন সদস্য করে সাংগঠনিক দায়িত্ব প্রদান করা হয়েছে। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান রফি ও সদস্য সচিব আল মারুফ শাহজাহান এ তথ্য নিশ্চিত করেছেন।


শুক্রবার (২২ অক্টোবর) তথ্য সংগ্রহ ফরমে প্রয়োজনীয় কাগজপত্র সহ ৫টি ইউনিয়নের ৫টি সাংগঠনিক টিমে জমা দিয়েছেন ইউনিয়ন ছাত্রদলের পদ প্রত্যাশীরা।  

দলের এই দু’নেতা বলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলার অন্তর্গত ৫টি ইউনিয়নে ছাত্রদলের কমিটি গঠনের লক্ষ্যে এই টিমের সদস্যরা নেতৃত্ব যাচাই-বাছাই করবেন। ছাত্রদলের নেতৃত্ব প্রত্যাশীরা নিজ নিজ ইউনিটের টিমের কাছ থেকে তথ্য সংগ্রহ ফরম সংগ্রহ করবে। সংগৃহিত ফরমের তথ্য যাচাই-বাছাই শেষে টিমের পক্ষ থেকে উপজেলা ছাত্রদলের কাছে সুপারিশ করবে। ওই সুপারিশের পরই কমিটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সংগঠন সূত্রে জানা যায়, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মাহবুবুর রহমান শাওন, হাফিজুল করিম সায়মন, সাহেদ আহমদ, রাহিবুল হাসান চৌধুরী সুজন ও শাহিন আহমদ ৫টি ইউনিটে সাংগঠনিক টিমের দায়িত্ব পালন করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.