Sylhet Today 24 PRINT

সিলেটে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক |  ২৪ অক্টোবর, ২০২১

সিলেটে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আলা উদ্দিন ওরফে আলা নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় প্রধান অভিযুক্ত আব্দুল হামিদসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৩ অক্টোবর) বেলা ১২ টার দিকে এই ঘটনা ঘটে। মারা যাওয়া আলা ১নং জালালাবাদ ইউনিয়নের আলীনগর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ জানায়, নির্বাচনকে কেন্দ্র করে মেম্বার প্রার্থী গোলাম রব্বানী ও আব্দুল হামিদের লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এর এক পর্যায়ে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের লোকজনের এলোপাথাড়ি ঘাই মেরে আলাকে মারাত্মক জখম করে। পরে স্থানীয়রা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় উভয় পক্ষের আরও কয়েকজন আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের।

তিনি বলেন, শুক্রবার রাতে মেম্বার পদপ্রার্থী গোলাম রাব্বানী তার সমর্থকদের নিয়ে আরেক মেম্বার পদপ্রার্থী আব্দুল হামিদের বাড়িতে যান। রাব্বানী হামিদকে অনুরোধ করেন নির্বাচন থেকে সরে আসার জন্য। পরে শনিবার ১২টার দিকে রাব্বানী আবারও হামিদের বাড়ি যান এ বিষয়ে কথা বলার জন্য। তখন দুজনের কথা কাটাকাটির হয় ও তাদের সমর্থকদের মধ্যে মারামারি হয়। তখন হামিদের পাশের বাড়ির উঠানে চুরিকাঘাত করা হয় রাব্বানীর সমর্থক আলাউদ্দিনকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.