Sylhet Today 24 PRINT

বড়লেখায় ব্যবসায়ীর ১ বছরের কারা ও ৩০ লাখ টাকা অর্থদন্ড

বড়লেখা প্রতিনিধি  |  ২৯ নভেম্বর, ২০১৫

মৌলভবিাজার জেলার বড়লেখার লাইব্রেরী ও মোবাইল ফোনের ডিলারশীপ ব্যবসায়ী জুবায়ের আহমদ ওয়াদুদের বিরুদ্ধে মৌলভীবাজার যুগ্ন দায়রা জজ ১ম আদালত একটি চেক ডিজওনার মামলার (মামলা নং-দায়রা-৫১২/২০১১) রায়ে ৩০ লাখ টাকার অর্থদন্ড ও ১ বছরের বিনাশ্রম কারাদন্ডের রায় ঘোষনা করেছেন।

বৃহস্পতিবার জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষনা করেন জেলা যুগ্ন দায়রা জজ মহিউদ্দিন মুরাদ। রায় ঘোষনাকালে আসামী পলাতক ছিলেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারী আইন কর্মকর্তা অ্যাডভোকেট আব্দুল খালিক।

আদালত সুত্রে জানা গেছে, উপজেলা সদরের উত্তর চৌমুহনীর আব্দুল মান্নান ব্যবসার উদ্দেশ্যে নিজস্ব হাসান মার্কেটের বিল্ডিং ও দোকান কোঠার কাগজপত্র উত্তরা ব্যাংকে মর্গেজ রেখে ২৫ লাখ টাকার ঋণ অনুমোদন করেন। কিন্তু ব্যাংক হতে তিনি অনুমোদিত ঋণ উত্তোলন করেননি। বড়লেখা হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনতা লাইব্রেরী এন্ড অফসেট প্রিন্টার্সের মালিক জুবায়ের আহমদ ওয়াদুদ ব্যাংকের কিস্তি, সুদ পরিশোধ ছাড়াও আরো কিছু মুনাফা প্রদানের প্রলোভন দেখালে আব্দুল মান্নান ব্যাংক ঋণের টাকা উত্তোলন করে ওয়াদুরের হাতে তুলে দেন।

জুবায়ের আহমদ ওয়াদুদ শর্তভঙ্গ করায় বিচার সালিশ হলে তিনি ২০১১ সালের ২০ জুন আব্দুল মান্নানকে ২৫ লাখ টাকার একটি চেক প্রদান করেন। চেকটি বারবার ডিজওনার হলে আব্দুল মান্নান একই বছরের ৩ অক্টোবর ওয়াদুদের বিরুদ্ধে এনআই এ্যাক্ট ১৮৮১ এর ১৩৮ ধারায় বড়লেখা সিনিয়র জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন মামলা করেন। পরে মৌলভীবাজার যুগ্ন দায়রা জজ ১ম আদালতে মামলাটি স্থানান্তিরত হলে স্বাক্ষ্য প্রমাণে মামলার অভিযোগ প্রমাণীত হওয়ায় বিজ্ঞ যুগ্ন দায়রা জজ মহিউদ্দিন মুরাদ আসামী জুবায়ের আহমদ ওয়াদুদের (পলাতক) বিরুদ্ধে ৩০ লাখ টাকার অর্থদন্ড ও ১ বছরের বিনাশ্রম কারাদন্ডের রায় ঘোষনা করেন। ওয়াদুদ বড়লেখা উপজেলার সুড়িকান্দি গ্রামের হাজী নুর উদ্দিনের ছেলে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.