Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক: |  ২৪ অক্টোবর, ২০২১

সিলেটের গোয়াইনঘাটে ১৭১ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার রাতে গোয়াইনঘাট উপজেলার উপরগ্রাম গ্রামস্থ আনফরের ভাঙ্গা নামক এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মো. মইনুল হোসেন (৩২) বগাইয়া আসাম বস্তির মৃত আং জব্বারের ছেলে।

রোববার র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।

অভিযানে র‌্যাব-৯, স্পেশাল কোম্পানী (ইসলামপুর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দলকে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) তুহিন রেজা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.