Sylhet Today 24 PRINT

মাধবপুরে দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ২ চালকের

মাধবপুর প্রতিনিধি |  ২৬ অক্টোবর, ২০২১

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সাহেববাড়ি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত একজন হলেন, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আউয়াল মিয়া। অন্যজনের নাম রফিকুল ইসলাম বলে জানালেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম জানান, ভোর সাড়ে ৪টার দিকে ঢাকামুখী ও সিলেটমুখী দুটি ট্রাক মহাসড়কের সাহেববাড়ি গেট এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকচালক ঘটনাস্থলেই মারা যান।

নিহতদের মরদেহ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাক দুটি হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.