Sylhet Today 24 PRINT

কমলঞ্জে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫০তম শাহাদাত বার্ষিকী পালিত

কমলগঞ্জ প্রতিনিধি: |  ২৮ অক্টোবর, ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জের ধলই সীমান্তে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে সম্মুখ সমরে মৃত্যুবরণকারী বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫০তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কমলগঞ্জ উপজেলা প্রশাসন, প্রেসক্লাব ও বিজিবির উদ্যোগে দলই বিজিবি ক্যাম্প সংলগ্ন বীরশ্রেষ্ট সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়। এরপর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলী প্রদান করে। শ্রদ্ধাঞ্জলী প্রদান শেষে মহান স্বাধীনতা যুদ্ধে মৃত্যুবরণ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান ও তার সহযোগীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

এ সময় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র জুয়েল আহমদ, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, দলই বিজিবি ক্যাম্পের কমান্ডার আব্দুল কাইয়ুম, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সামাজিক, রাজনৈতিক ও সাংষ্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.