Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক |  ২৯ অক্টোবর, ২০২১

সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় জাফলং হতে ছেড়ে যাওয়া সিলেটগামী প্রাইভেটকার (ঢাকা-মেট্রে-ল- ২৯-৫৪৩৩) এর সাথে সিলেট থেকে সবজি নিয়ে দরবস্ত বাজারের উদ্দেশ্যে যাওয়া সিএনজি অটোরিকশার মধ্যে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সামনে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ২জন নিহত হন।

নিহতরা হচ্ছেন- সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে আক্তার হোসেন উরফে হোসেন আহমদ (৩৫) ও অপরজন হলো একই উপজেলার হাজিপুর গ্রামের আকবর আলীর ছেলে আব্দুস শুকুর (৪৯)।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ যায় এবং লাশ উদ্ধার করে।

তিনি বলেন, সুরতহাল রির্পোট তৈরি করে হাইওয়ে পুলিশের নিকট লাশ হস্তান্তর করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.