Sylhet Today 24 PRINT

প্রাইভেটকারে ১৮ কেজি গাঁজা, আটক ২

মাধবপুর প্রতিনিধি |  ২৯ অক্টোবর, ২০২১

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরের নোয়াপাড়া সাহেব বাড়ী গেইটের যাত্রী এলাকায় পুলিশ অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ১৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)আঃ রাজ্জাক জানান, তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে শুক্রবার ভোরে পুলিশ উক্ত সড়কে একটি প্রাইভেটকার আটক করে। পরে উক্ত প্রাইভেটকারে তল্লাশী করে ১৮ কেজি গাঁজা উদ্ধার করে এবং মাদক পাচারের জড়িত থাকার অভিযোগে মাধবপুর উপজেলার মির্জাপুর গ্রামের নূর হোসেন এর পুত্র রফিকুল ইসলাম (৩৫), খাডুরা গ্রামের ফারুক মিয়ার পুত্র সাদ্দাম হোসেন(৩২) আটক করে।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.