Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন এমপি হাবিব

সিলেটটুডে ডেস্ক |  ২৯ অক্টোবর, ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে রোববার (৩১ অক্টোবর) ভোরে যুক্তরাজ্যে যাচ্ছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। পরে তিনি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসাবে স্কটল্যান্ড এবং ফ্রান্সেও যাবেন।

সফরকালে তিনি ২ নভেম্বর পর্যন্ত যুক্তরাজ্যের গ্লাসগোতে অনুষ্ঠিতব্য জাতিসংঘের Framework Convention on Climate Change (UNFCC)-এর Conference of Parties(COP)-এর ২৬তম বার্ষিক অধিবেশনের বৈঠক ছাড়াও ৩ নভেম্বর লন্ডনের  বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

১০ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য Unesco-Bangladesh Bangabandhu Sheikh Mujibur Rahman International Prize for the Creative Economy পুরস্কার প্রদান অনুষ্ঠানে ও ইউনেস্কোর ৭৫তম বার্ষিকী উদযাপনের উচ্চ পর্যায়ের সভায়ও যোগ দিবেন।

তিনি নিজের এবং প্রধানমন্ত্রীর জন্য সবার দোয়া চেয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.