Sylhet Today 24 PRINT

নগরীতে বিদেশী রিভলবার ও গুলিসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক: |  ৩০ অক্টোবর, ২০২১

সিলেট নগরীতে অভিযান চালিয়ে র‌্যাব একটি বিদেশী রিভলবার ও তিন রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর ঘাসিটুলা নবাব রোড এলাকায় এই অভিযান চালানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- মো. রাসেল খান (৩৬) ও মো. মনসুর খান (৩১)। তাদের মধ্যে রাসেল খান নগরীর শাহ্পরান ও মনসুর খান কোতয়ালী থানার বাসিন্দা।

শুক্রবার র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে কোতয়ালী থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.