Sylhet Today 24 PRINT

শান্তিগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

শান্তিগঞ্জ প্রতিনিধি |  ৩০ অক্টোবর, ২০২১

‘মুজিব বর্ষের পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এই শ্লোগানকে সামনে রেখে শান্তিগঞ্জ  থানা পুলিশের কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) সকাল ১১ টায় শান্তিগঞ্জ থানার হলরুমে এ কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মুক্তাদির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন।

এ সময় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) ছকিনা আক্তার, শান্তিগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজি জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক নূরুল হক ও সমাজকর্মী হাসান মাহমুদ তারেক প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.