Sylhet Today 24 PRINT

জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

সিলেটটুডে ডেস্ক |  ৩০ অক্টোবর, ২০২১

সুনামগঞ্জের শান্তিগঞ্জে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০২১ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সপ্তাহব্যাপী চলা এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন ও শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (টিএইচও) ডা. জসিম উদ্দিন।

এ সময় পাগলা উপ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার হুমায়ুন কবির, স্বাস্থ্য পরিদর্শক বিনয় ভূষণ তালুকদার, পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র মজুমদার, সহকারি শিক্ষক নারু গোপালসহ অন্যান্য সহকারি শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.