Sylhet Today 24 PRINT

দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে: বদিউল আলম

নিজস্ব প্রতিবেদক |  ৩০ অক্টোবর, ২০২১

সুশাসনের জন্য নাগরিক-সুজন সিলেট বিভাগীয় প্রতিনিধি সভায় সংগঠনটির কেন্দ্রীয় সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে। নির্বাচন নির্বাসনে চলে গেছে। মানুষের ভোটাধিকার হরণ হয়েছে নির্বাচনের নামে দেশে প্রহসন চলছে। এ থেকে উত্তরণের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে সিলেট নগরীর ধোপাদিঘীরপাড়স্থ একটি হোটেলে সুজনের সিলেট বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুজন- সুশাসনের জন্য নাগরিক সিলেট বিভাগীয় কমিটির আহ্বায়ক ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট শাহ শাহেদার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সুনামগঞ্জ জেলা সুজনের সিনিয়র সহসভাপতি আলী হায়দার, মৌলভীবাজার জেলা সভাপতি ডা. সাদিক আহমেদ, হবিগঞ্জ জেলা সহ সভাপতি মো: আব্দুর রকিব, ব্রাহ্মণ বাড়িয়া জেলা সমন্বয়কারী শামীম আহমেদ, রাজশাহী জেলা সুজনের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম মাসুদ।

প্রতিনিধি সভায় সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ও বিভিন্ন উপজেলা সুজনের নেতারা বক্তব্য রাখেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.