Sylhet Today 24 PRINT

বড়লেখায় সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি খলকু, সম্পাদক জাবের

বড়লেখা প্রতিনিধি: |  ৩০ অক্টোবর, ২০২১

মৌলভীবাজারের বড়লেখায় ট্রাক, পিকআপ, ট্যাংক-লরি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-২৪০৩) উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৯ অক্টোবর) বড়লেখা পৌর শহরের সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা ট্রাক, পিকআপ ও ট্যাংক-লরি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদুর রহমান অদুদ।

নির্বাচনে চেয়ার প্রতীক নিয়ে মো. সাইফুর রহমান খলকু সভাপতি ও মই প্রতীক নিয়ে মো. জাবের উদ্দিন সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.