Sylhet Today 24 PRINT

আল-নাহিয়ান খান জয়ের জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের শিক্ষা সামগ্রী বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ৩১ অক্টোবর, ২০২১

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয়-এর জন্মদিন উপলক্ষে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমেদের পক্ষ থেকে শনিবার (৩০ অক্টোবর) গ্রিন ডিসএবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) স্কুলে অধ্যয়নরত সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মধ্য শিক্ষা সামগ্রী (স্কুল ব্যাগ, বই-খাতা, কলম) উপহার প্রদান করা হয়।

শিক্ষা সামগ্রী  বিতরণকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমেদ, গ্রীণ ডিসএবল্ড স্কুলের পরিচালক মোহাম্মদ বায়োজিদ খান, ব্যবস্থাপক স্বপন মাহমুদ, এসময় স্কুলে অধ্যয়নরত বিশেষ চাহিদাসম্পন্ন (দৃষ্টি প্রতিবন্ধী) শিক্ষার্থীরা কোরআন থেকে তিলাওয়াত করেন এবং সম্মিলিতভাবে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে দুটি গান গেয়ে উপস্থিত ছাত্রলীগ নেতাকর্মীদের মুগ্ধ করে দেন। শিক্ষা সামগ্রী উপহার বিতরণ কর্মসূচিতে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.