Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে অবৈধভাবে বালু তোলায় ৫০ হাজার টাকা জরিমানা

চুনারুঘাট প্রতিনিধি: |  ৩১ অক্টোবর, ২০২১

হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মিন্টু মিয়া (৩০) নামের এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার ৪ নম্বর পাইকপাড়া ইউনিয়নের পঞ্চাশ গ্রামে ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে তাকে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল।

অভিযানে চুনারুঘাট থানা পুলিশের একটি দল সহায়তা করে।

জরিমানার বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল বলেন, ‘পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.