Sylhet Today 24 PRINT

দুর্গাপূজায় তাণ্ডব: পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘বিচার বাধাগ্রস্ত করবে’

পূজা পরিষদের নিন্দা

নিজস্ব প্রতিবেদক  |  ৩১ অক্টোবর, ২০২১

দুর্গাপূজার সময় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা নিয়ে গণমাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর কমিটি।

সংগঠনটির নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলছেন, সরকারের দায়িত্বশীল অবস্থানে থেকে পররাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্য অনাকাঙ্ক্ষিত, অগ্রহণযোগ্য ও নিন্দনীয়। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য হিন্দু সম্প্রদায়কে চরমভাবে আহত, ক্ষুব্ধ ও হতাশ করেছে মন্তব্য করে পরিষদ নেতৃবৃন্দ বলেছেন, একজন দায়িত্বশীল মন্ত্রীর কাছ থেকে প্রকৃত তথ্য জনগণের কাছে না পৌঁছালে প্রশাসন সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যায়।

নেতৃবৃন্দ বলেন, উনার এই বক্তব্যে আইন ও বিচার বাধাগ্রস্ত হবে, তারা বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে হামলাকারী ও হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়ে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী দের ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলার দাবি জানান।

বিবৃতিদাতারা হলেন, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক (সিলেট বিভাগ) অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, কেন্দ্রীয় সদস্য রজত কান্তি ভট্টাচার্য্য, সিলেট মহানগর সভাপতি সুব্রত দেব ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.