Sylhet Today 24 PRINT

সিলেট ছাত্রদলের সাংগঠনিক টিম বিলুপ্ত ঘোষণা

সিলেটটুডে ডেস্ক |  ০১ নভেম্বর, ২০২১

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিলেট বিভাগীয় সাংগঠনিক টিমসহ কেন্দ্রীয় সংসদের ১১টি সাংগঠনিক টিম বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিলুপ্ত করা টিমের মধ্যে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, বরিশালও রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ও সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশনাক্রমে তৃণমূলে সংগঠনের নেতৃত্বকে শক্তিশালী ও সুসংগঠিত করে গড়ে তোলার লক্ষ্যে টিম পুনর্গঠনের অংশ হিসেবে দেশব্যাপী সাংগঠনিক বিভাগ ভিত্তিক গঠিত বিদ্যমান ১১টি (এগারো) সাংগঠনিক টিম বিলুপ্ত ঘোষণা করা হল।

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল রোববার এক সাংগঠনিক কার্যনির্বাহী সভায় এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

জানতে চাইলে, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, এসব কমিটি পুনর্গঠন করা হবে সেজন্য বিলুপ্ত করা হয়েছে।

জানা গেছে, বিলুপ্ত ১১ টিমের অধিকাংশ নেতার বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ ওঠায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.