Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে মঞ্চ মাতালেন জনপ্রিয় কণ্ঠশিল্পীরা

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ০১ নভেম্বর, ২০২১

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে সিলেটের ফেঞ্চুগঞ্জে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গত রোববার রাত ৮টা থেকে শুরু করে রাত ২টা পর্যন্ত উপজেলার দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও খেলার মাঠে গান পরিবেশ করেন দর্শক নন্দিত জনপ্রিয় কণ্ঠশিল্পীরা।

আলোচিত গানগুলো গেয়ে কণ্ঠশিল্পী সামসুল হক বাউল চিশতী, বাউল কালা মিয়া, সুলতানা ইয়াসমিন লায়লা, সেলিম চৌধুরী, তসিবা আক্তার, কলকাতার শিল্পী কনিকা রায় মঞ্চ মাতিয়ে রাখেন। এ সময় দর্শকরা নেচে-গেয়ে শিল্পীদের সমর্থন জানান।

সংগীত পরিবেশনার সঙ্গে চিশতী বাউল নিজের আদর্শ ও বিশ্বাসের কথা বলেন তিনি। ফাঁকে ফাঁকে সংগীত পরিবেশন করেন এবং সংগীত নিয়ে তার বিভিন্ন সময়ে স্মৃতি ও বিশ্বাসের কথা বলেন। সংগীতের সঙ্গে গল্পকথা উপভোগ করেন দর্শকরা। তিনি একে একে বেহায়া মন, যদি থাকে নসিবেসহ তার আলোচিত গানগুলো পরিবেশন করেন। অন্যান্য শিল্পীরাও তাদের আলোচিত গান পরিবেশন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হয়ে স্কটল্যান্ডে অবস্থানরত সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব অডিও বার্তার মাধ্যমে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আবদুল বাছিত টুটুল, ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে ওইদিন বিকেলে উপজেলা আওয়ামী লীগের এক সভা অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.