Sylhet Today 24 PRINT

তাহিরপুরে যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা

তাহিরপুর প্রতিনিধি: |  ০১ নভেম্বর, ২০২১

‘দক্ষ যুব সমৃদ্ধি দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা হয়েছে।

সোমবার সকালে উপজেলা প্রশাসন ও যুব অধিদপ্তরের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির।

বক্তব্য রাখেন যুব কর্মকর্তা ইকবাল কবির ভূঁইয়া, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিম উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা তৈফিক আহমেদ, আইসিটি অফিসার মো. এমরাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান খেলু, আওয়ামী লীগ নেতা সেলিম আখঞ্জি, যুবলীগ নেতা আবুল কাশেম, সাংবাদিক তানভীর আহমেদ, মনিরাজ শাহ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.