Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে জাতীয় যুব দিবস পালিত

জগন্নাথপুর প্রতিনিধি: |  ০১ নভেম্বর, ২০২১

জাতীয় যুব দিবসে সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।

সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মনির হোসেন খাঁনের পরিচালনায় বক্তব্য দেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রদীপ কুমার দেব, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা লুফিয়া জান্নাত, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.