নিজস্ব প্রতিবেদক | ০২ নভেম্বর, ২০২১
সিলেটটুডে টোয়েন্টিফোর অনলাইন নিউজপোর্টালের প্রধান সম্পাদক কবির য়াহমদের মা ফখরুন নেছা আজিজ আর নেই।
আজ মঙ্গলবার (২ নভেম্বর) সকালে ছয়টার দিকে সিলেটের বিয়ানীবাজারের নিজবাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি চার পুত্র ও তিন কন্যাসন্তানসহ আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার জানাজার নামাজ আজ বেলা ২টার সময় চন্দরপুর জিন্দাপির জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।