Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে বাবার গাড়িচাপায় শিশু নিহত

হবিগঞ্জ প্রতিনিধি |  ০২ নভেম্বর, ২০২১

হবিগঞ্জ সদর উপজেলার শরিফাবাদ গ্রামে বাবার গাড়িচাপায় ওমর ফারুক নামে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওমর ফারুক শরিফাবাদ গ্রামের আলমগীর মিয়ার ছেলে।

স্বজনরা জানান, সকালে বাড়ির উঠনে মাইক্রোবাস ঘোরাচ্ছিলেন আলমগীর। এ সময় অসাবধানতাবশত গাড়ির পেছনে শিশু ওমর ফারুক এলে গাড়িচাপায় গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মিথুন রায় জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.