Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে অবৈধভাবে বালু তোলায় পাইপ ও মেশিন ধ্বংস

চুনারুঘাট প্রতিনিধি: |  ০২ নভেম্বর, ২০২১

হবিগঞ্জের চুনারুঘাটে প্রশাসনের অভিযানের পরও থামছে না অবৈধভাবে বালু উত্তোলন। উপজেলার বিভিন্ন এলাকায় ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করছে স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেট।

মঙ্গলবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার ৫ নম্বর শানখলা ইউপির পানছড়ি, মহিমাউড়া এলাকায় ইজারা বহির্ভূত স্থানে অবৈধভাবে বালু উত্তোলন করার খবরে অভিযান চালায় প্রশাসন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু খেকোরা সেখান থেকে সটকে পড়ে। এ সময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত ৪টি মেশিন ও আনুমানিক ৫০০ ফুট পাইপ ধ্বংস করা হয়েছে।

এ অভিযানে নেতৃত্ব দেন চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.