Sylhet Today 24 PRINT

বাহুবলে হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: |  ০২ নভেম্বর, ২০২১

হবিগঞ্জের বাহুবলে অভিযান চালিয়ে র‌্যাব হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি তাজুল ইসলাম চৌধুরীকে (৫৮) গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে বাহুবলের রশিদপুর গ্যাস ফিল্ডের পাশের লেবু বাগানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তাজুল বাহুবল উপজেলার ভৈরবীকোনা গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে। তার বিরুদ্ধে বাহুবল থানায় ২০১৬ সালের একটি হত্যা মামলা হয়।

র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.